ব্যাংকক DMK এয়ারপোর্টে বসে বসে ভাবছিলাম কোনটা নিব, রি-এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি। থাইল্যান্ড ভিজিট করার পর পাসপোর্ট কেমন জানি খালি খালি লাগে। তাই, থাইল্যান্ড থেকে ফেরার সময় ইমিগ্রেশন থেকে একটি রি-এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আসবেন। নতুনদের জন্য এই পরামর্শ। এতে করে আপনার পাসপোর্টের ওজন বাড়বে। আবার যাদের বারবার থাইল্যান্ড যাওয়ার প্রয়োজন আছে, তাদের আবার নতুন করে ভিসা করতে ৪৫ দিন অপেক্ষা করতে হবে না।
থাইল্যান্ডের রি-এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন মাত্র ১০ মিনিটে। অনেকেই বুঝতে পারেনা মাল্টিপল এন্টি বা রি-এন্ট্রি ভিসা কোথায় থেকে নিতে হয়। তাদের জন্য বলছি, আপনি যখন থাইল্যান্ড এক্সিট করবেন তখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় ইমিগ্রেশন অফিসার কে বলবেন মাল্টিপল এন্ট্রি বা রি-এন্ট্রি নিতে চাই। তখন ইমিগ্রেশন অফিসার আপনার ইমিগ্রেশন শেষ করে মাল্টিপল এন্ট্রি বা রি-এন্ট্রি বুথ দেখিয়ে দিবে। মাল্টিপল এন্টি বা রিএন্ট্রি বুতে গ্যাদারিং বেশি থাকলে আপনাকে সিরিয়াল করে ভিসা নিতে হবে। প্রথমে আপনার পাসপোর্ট নেবে। তারপর একটা ফরম ফিলাপ করে আপনার ছবি নিবে। তারপর আপনার কাছ থেকে পেমেন্ট নিবে এবং সাথে সাথে পাসপোর্ট ডেলিভারি দিবে। সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে। কিন্তু আপনি সিরিয়ালে থাকলে সময় আরো বেশি লাগবে। তাই মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি করার জন্য আপনাকে হাতে সময় নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার ফ্লাইট মিছ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
রি-এন্ট্রি তে 2 মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি পারমিশন দেয়। সেক্ষেত্রে (১০০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ১২০০ বাথ পেমেন্ট দিতে হবে। পাশাপাশি মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে (৩৮০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ৪০০০ বাথ পেমেন্ট দিতে হবে। মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে 2 মাসের এন্ট্রি পারমিট পাওয়া যায়। 2 মাসের মধ্যে যতবার খুশি থাইল্যান্ড ভ্রমণ করা যাবে কিন্তু একনাগাড়ে ৬০ দিনের বেশি থাকা যাবে না। টুরিস্ট ভিসায় কোনো ভাবেই ওভারস্টে করা যাবে না। থাইল্যান্ডে ওভারস্টে করার পানিশমেন্ট হিসেবে আপনার ফাইন হবে এমনকি আপনার পাসপোর্ট ৩ বছর বা ৫ বছর এমনকি ১০ বছর পর্যন্ত ব্যান্ করে দিতে পারে সেইসাথে আপনাকে এরেস্ট করে জেল জরিমানা করতে পারে।
চলবে……
গ্রুপে যোগ দিতে নিচের লিংকে ক্লিক করুন ![]()
আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ
01314-875087 ; 01609 15 99 55
ইমেইল করুনঃ info@atifworld.com
ভিজিট করুনঃ www.atifworld.com
আমেরিকা, কানাডা, ইউকে, সেনজেন কান্ট্রি, অস্ট্রেলিয়া, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, হংকং, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কুরিয়া, জাপান, দুবাই ভিসা প্রসেস করা হয়।
বিমান টিকিট, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর, উমরা ভিসা সহ প্যাকেজ করা হয়।
——————————————————————-
সহযোগিতায়ঃ
Atif World Travels
Barun Bhaban 15, Gulshan Circle-2, Dhaka-1212
প্রতিদিনঃ সকাল ১০:০০ টা – রাত ৮:০০ টা পর্যন্ত।
#VISA#america#usa#nyc#canada#uk#london#europe#italy#dubai#qatar#singapore#malaysia#thailand#bangkok#kualalumpur#viralreels#viralreelsシ#reelsviral#viralvideo#viralreelschallenge#viralreelsfacebook#viralvideochallenge#viralchallenge#viralvideoシ#viralshorts#short#videoviral#viralpost#trending


