নতুন নিয়মে থাইল্যান্ডের ই-ভিসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। নিচের তথ্যগুলো জানা থাকলে আপনি নিজে নিজে থাইল্যান্ডের ভিসা প্রসেস করতে পারবেন। নিজে চেষ্টা করে ব্যর্থ হলে আমাদের সহযোগিতা নিতে পারেন।
থাইল্যান্ডের ভিসা করুন নিজে নিজে অনলাইনে ঘরে বসে। থাইল্যান্ড বাংলাদেশে গত ২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভিসা পরিষেবা চালু করেছে। বাংলাদেশী দর্শনার্থীদের ই-ভিসার মাধ্যমে ভ্রমণের সুবিধা দিচ্ছে থাইল্যান্ড। এছাড়াও বাংলাদেশী সরকারী পাসপোর্টধারীদের জন্য ১৯ ডিসেম্বর ২০২৪ থেকে ভিসা ছাড়াই থাইল্যান্ড ভিজিট করতে পারবে নির্দেশনা দিয়ে নোটিশ প্রকাশ করেছে ঢাকার রয়্যাল থাই দূতাবাস।
আবেদনকারীরা আবেদনপত্র পূরণ করতে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন নিচের লিংক থেকে। এটি থাইল্যান্ডের অথেন্টিক ওয়েবসাইট লিংক।
https://thaievisa.go.th
পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন ছাড়াই
এই নতুন ব্যবস্থার মাধ্যমে, আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। প্রিন্ট করে থাই ইমিগ্রেশনের কাছে উপস্থাপন করলেই প্রবেশ করতে পারবেন থাইল্যান্ডে।
২ জানুয়ারি ২০২৫ থেকে ই-ভিসা ওয়েবসাইটে সরাসরি ভিসা ফি প্রদান করে আবেদনপত্র জমা করা যাচ্ছে।
আবেদন করার পদ্ধতিঃ
১। অ্যাম্বাসির পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ টি আবেদন করা যাবে।
২। প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ সফট কপি pdf করে আপলোড করতে হবে।
৩। ভিসা ফি অনলাইনে পেমেন্ট করা যাবে। (সিস্টেম একটি “‘পেমেন্ট ইনফো সারাংশ’ শীট তৈরি করবে যাতে আবেদনের রেফারেন্স নম্বরসহ QR কোড এবং ভিসা ফি এর পরিমাণ উল্লেখ থাকবে) ।
৪। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ওয়েবসাইটে QR কোড সহ পেমেন্ট শীট আপলোড করে ভিসা ফি নিশ্চিত করতে হবে (ভিসা ফি ৪,০০০/- টাকা, ব্যাংক কনভেন্স ফি ১,১৫০/- টাকা) মোট ৫,১৫০/- টাকা পেমেন্ট করে পেমেন্ট রিসিট ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট লিংক –
https://combank.net.bd/thaievisa
আপনার কাজ শেষ এখন অপেক্ষা করুন। প্রথমবারের মত অ্যাপ্লিকেশন করে থাকলে থাই এম্বাসি থেকে ৭ দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারে কল দিয়ে কিছু তথ্য জানতে চাইবে। অবশ্যই ভদ্র শোলভ আচরণ করবেন এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনার ভদ্র আচরণ এবং সঠিক তথ্য এর ওপর ভিত্তি করে আপনার ভিসা নিশ্চিত করা হবে।
৫। ই-ভিসা ১০ কার্যদিবসের মধ্যে অস্থায়ীভাবে প্রক্রিয়া করা হবে বলে থাই এম্বাসি নোটিশ প্রকাশ করেছে।
আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ 01314875087 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, USA, UK, Australia, Canada VISA process are available
Message Atif World Travels on WhatsApp. https://wa.me/8801314875087
——————————————————————-
সহযোগিতায়ঃ
Atif World Travels
Barun Bhaban 15, Gulshan Circle-2, Dhaka-1212
প্রতিদিনঃ সকাল ১০:০০ টা – রাত ৮:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: 01314-875087
#reelsviral #viralreels #viralvideo #viralshorts #viralpost #trending #Travel #tour #tourist #tourism #holiday #US #usa #america #canada #uk #london #touristvisa #VISA #europe #italy #thailand #malaysia #singapore #uae #dubai #bmw #vietnam #bangkok #kualalumpur



