বাংলাদেশ থেকে ফিলিপাইন ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া (Step-by-Step Guide)।
ফিলিপাইন ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদন এখন অনেকটাই সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করলে আপনি নিজেই আবেদন করতে পারবেন।
ধাপ ১: ইমেইলে যোগাযোগঃ
আপনার ভিসার আগ্রহ প্রকাশ করে একটি ইমেইল পাঠান:
• ইমেইল: dhakape.visaconcerns@gmail.com
ইমেইলের বিষয়বস্তু:
– আপনার নাম
– ভিসার উদ্দেশ্য (Tourist Visa)
রিপ্লাই ইমেইলে যা পাবেন:
• Application Form (PDF ফরম্যাটে)
• প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা
• Google Form লিংক
ধাপ ২: ফর্ম পূরণ ও সাবমিশনঃ
• প্রাপ্ত Application Form পূরণ করে স্বাক্ষর করুন।
• ফর্মটি স্ক্যান করে PDF তৈরি করুন।
• প্রাপ্ত Google Form লিংকে গিয়ে নিম্নোক্ত ডকুমেন্ট আপলোড করুন:
• পূরণকৃত ও স্বাক্ষরিত Application Form (PDF)
• পাসপোর্টের ফটোকপি
ধাপ ৩: অ্যাপয়েন্টমেন্টঃ
Google Form সাবমিট করার পরে ইমেইলে পাবেন:
• অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত তারিখ ও সময়
নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হতে হবে।
ধাপ ৪: দূতাবাসে ফাইল জমাঃ
নির্ধারিত তারিখে Philippine Embassy, Dhaka-তে উপস্থিত হয়ে নিচের হার্ড কপি ডকুমেন্টস জমা দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
• পাসপোর্টের বায়ো পেজের ফটোকপি
• কভার লেটার (ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট করে)
• ব্যাংক স্টেটমেন্ট (সাম্প্রতিক ৬ মাস)
• ট্রাভেল ইটিনারারি
• হোটেল বুকিং কপি
• বিমান টিকিট বুকিং কপি
• NOC/Trade License (ইংরেজিতে নোটারাইজড)
ভিসা ফি: ক্যাশে প্রদান করতে হবে।
দূতাবাসের ঠিকানা:
Embassy of the Philippines,
Baridhara, Dhaka, Bangladesh
ধাপ ৫: পাসপোর্ট সংগ্রহ
ভিসা প্রসেস শেষ হলে, দূতাবাস থেকে আপনাকে ফোন করে জানানো হবে পাসপোর্ট সংগ্রহের জন্য।
অতিরিক্ত টিপস:
• সব ডকুমেন্ট ইংরেজিতে বা ইংরেজি অনুবাদ সহ জমা দিন।
• ভ্রমণ তারিখের কমপক্ষে ৩-৪ সপ্তাহ আগে আবেদন করুন।
• ইমেইলে নিয়মিত রিপ্লাই চেক করুন।
চলবে……
গ্রুপে যোগ দিতে নিচের লিংকে ক্লিক করুন ![]()
আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ
01314 87 50 87 ; 01609 15 99 55
ইমেইল করুনঃ info@atifworld.com
ভিজিট করুনঃ www.atifworld.com
আমেরিকা, কানাডা, ইউকে, সেনজেন কান্ট্রি, অস্ট্রেলিয়া, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, হংকং, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কুরিয়া, জাপান, দুবাই ভিসা প্রসেস করা হয়।
বিমান টিকিট, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর, উমরা ভিসা সহ প্যাকেজ করা হয়।
——————————————————————-
সহযোগিতায়ঃ
Atif World Travels
Barun Bhaban 15, Gulshan Circle-2, Dhaka-1212
প্রতিদিনঃ সকাল ১০:০০ টা – রাত ৮:০০ টা পর্যন্ত।
#VISA#america#usa#nyc#canada#uk#london#europe#italy#dubai#qatar#singapore#malaysia#thailand#bangkok#kualalumpur#viralreels#viralreelsシ#reelsviral#viralvideo#viralreelschallenge#viralreelsfacebook#viralvideochallenge#viralchallenge#viralvideoシ#viralshorts#short#videoviral#viralpost#trending #travel #tour #tourist #tourism #holiday #touristvisa

